November 20, 2026, 6:32 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত ; আহত ৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ীতে ‘জননী’ সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী লিটন চন্দ্র দেবনাথ (৫০) ও প্রান্ত চন্দ্র দেবনাথ (১০) নামের বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত লিটনের ছেলে প্রতাপ চন্দ্র দেবনাথ (১৩)সহ আরও ৮ জন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জয়াগ ইউনিয়নের জুনুদপুর পোলের গোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন চন্দ্র দেবনাথ জয়াগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুনিল ডাক্তার বাড়ির সুনিল চন্দ্র দেবনাথের ছেলে, নিহত প্রান্ত চন্দ্র দেবনাথ ও আহত প্রতাপ চন্দ্র দেবনাথ নিহত লিটন চন্দ্র দেবনাথের ছেলে। অপর আহতদের নাম-পরিচয় জানা যায়নি, তবে তারা সবাই বাস যাত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশ্যে ছেড়ে আসে জননী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে বাসটি রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কের জয়াগ ইউয়িনের জুনুদপুর এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে আরোহী লিটন ও প্রান্ত ঘটনাস্থলে নিহত এবং প্রতাপ আহত হয়।

এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে সোনাইমুড়ী বজরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আংশকাজনক অবস্থায় প্রতাপ চন্দ্র দেবনাথকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে বজরা হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page