October 17, 2026, 8:55 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আবু নাছের সোহাগ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রক্তদান সংগঠন ‘জীবন আলোর’ উপজেলা সভাপতি।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টায় মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোহাগ পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান ছিলেন। রাতে ইমরান নামে একজনের বাড়িতে আইপিএস মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‘জীবন আলো’র কেন্দ্রীয় সাবেক সভাপতি শওকত আজীম জাবেদ বলেন, অসহায় রোগীদের পাশে রক্ত নিয়ে ছুটে যাওয়া একজন মানবিক সংগঠককে হারালাম। এ শোক কোনোভাবেই সইবার নয়। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, খবর পেয়ে সোহাগের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page