October 6, 2026, 10:40 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালী জেলার বেগমগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃত মো. নুরুল আমিন(৫৫) উপজেলার চৌমুহনী পৌরসভার পৌর নাজিরপুর এলাকার মমতাজ মিস্ত্রি বাড়ির মৃত মোহাম্মদ উল্যাহর ছেলে।
গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত আসামি নুরুল আমিন পেশায় একজন অটোরিকশা চালক। ২০১৭ সালে ডিএমপি ঢাকার মুগদা থানা এলাকায় ফেন্সিডিল বহনকালে মুগদা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই মামলায় সে গ্রেপ্তার হয়ে ৩ মাস কারাভোগ করে। পরবর্তীতে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। বিজ্ঞ আদালত দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামিকে মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রদান করেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page