September 7, 2026, 3:18 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে রাতে পিকআপে ঘুরে ঘুরে চুরি-ডাকাতি ; ৯ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে পিকআপে ঘুরে ঘুরে চুরি-ডাকাতি করত তারা। তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চরজব্বর থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।

গ্রেপ্তারকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের মো. ইসমাইলের ছেলে মোসলে উদ্দিন (২৪), চৌমুহনী পৌরসভার মৃত মো. সেলিমের ছেলে মারুফ হোসেন হৃদয় (২২), মুরশীদ আলমের ছেলে মীর সাব্বির (২২), কামাল হোসেনের ছেলে মো. শিমুল (২২), মধ্যম নাজিরপুরের মো. বাবুলের ছেলে শাহাদাত হোসেন সাগর (২৪), মৃত অজি উল্যার ছেলে মো. সোহেল (২৫), একলাশপুর ইউনিয়নের শাহাব উদ্দিন স্বপনের ছেলে মো. মিঠু (২৪), জয়নাল আবেদীনের ছেলে মো. রায়হান (২২) ও মৃত আবুল কালামের ছেলে নাজমুল ইসলাম (২৫)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার রাতে চরজব্বর থানার পুলিশ সদস্যরা চরআমান উল্যাহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরবজলুল করিম গ্রামের ফ্যাক্টরির সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে নয়জন ডাকাতকে মিনি পিকআপ গাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি, একটি লোহার দা, দুইটি গ্রিল কাটার, দুইটি লোহার রড, দুইটি লোহার পাইপ, একটি এসএস পাইপ ও একটি মোটা দড়ি জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ডাকাতির উদ্দেশ্যে ওই স্থানে সমবেত হওয়ার কথা আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা রাতে পিকআপে ঘুরে ঘুরে চুরি-ডাকাতি করত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথকভাবে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনের মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

সংবাদ সম্মেলনে চর জব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপ পুলিশ পরিদর্শক থানার মো. কামাল হোসেনসহ চর জব্বর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page