November 21, 2026, 2:57 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে স্কুলের প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে শিক্ষক বিপাকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীতে জিলা স্কুলের পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজী প্রশ্নপত্রে ‘শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক’ উল্লেখ করায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন শিক্ষকেরা। ক্ষুব্ধ শিক্ষার্থীরা হট্টগোল শুরু করলে সুধারাম থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল রোববার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জিলা স্কুলে এই ঘটনা ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে নোয়াখালী জিলা স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। রোববার ছিল পঞ্চম শ্রেণির ইংরেজি বিষয়ের পরীক্ষা। পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্রশ্নে ‘শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করা হয়। দুপুরে পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে ক্ষোভ ছড়িয়ে পড়ে ছাত্রদের মধ্যে।

এ সময় অর্ধশতাধিক ছাত্র প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায়। শিক্ষার্থীরা তার কক্ষের সামনে জড়ো হয়ে হট্টগোল শুরু করে। একপর্যায়ে প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রশ্ন প্রণয়নকারী শিক্ষক আবুল হোসেন গাজীকে ডেকে পাঠান। তিনি ভুলক্রমে ওই প্রশ্ন করেছেন বলে প্রধান শিক্ষককে জানান।

প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, পঞ্চম শ্রেণির ইংরেজি বইয়ে বঙ্গবন্ধুকে নিয়ে একটি পাঠ (লেসন) রয়েছে। সেখান থেকে প্রশ্ন করতে গিয়ে শিক্ষক আবুল হোসেন গাজী স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করেছেন। এ জন্য বিষয়টি নিয়ে অনেকে তার দপ্তরে এসে প্রতিক্রিয়া দেখিয়েছে। তিনি এ জন্য সংশ্লিষ্ট শিক্ষককে কৈফিয়ত তলব করেছেন। ওই শিক্ষক তার ভুল স্বীকার করেছেন।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, নোয়াখালী জিলা স্কুলের প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করায় কিছুটা হট্টগোল হয়েছিল। পরে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page