September 7, 2026, 6:19 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নৌকা তৈরি করে ভোট করাই চাউল পেলোনা কুলসুম নেছা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডে নৌকা তৈরি করে ভোট করাই ভিডব্লিউবি কর্সসুচির চাউল পেলেন না কুলসুম নেছা নামের এক ভুক্তভোগী।

আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার ভুক্তভোগীর স্বামী শুকুর আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন।

আবুল কালাম আজাদ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান এবং আসন্ন ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মুহুলের ইউপি নির্বাচনী প্রধান।

লিখিত অভিযোগে শুকুর আলী জানান, আমি ভিডব্লিউবি কর্সসুচির উপকারভোগী নির্বাচনের চুড়ান্ত তালিকার ২৩/২৪ অর্থ বছরে অনলাইন ক্রমিক ৪নং সদস্য।  চলতি বছরের জানুয়ারী হতে অক্টোবর পর্যন্ত সন্চায়ের নিয়ম অনুয়ারি ২২০ টাকা জমা করে ৩০ কেজি চাউল পেয়ে সংসার চালাই।

আজ বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে চাউল আনতে গেয়ে নৌকা তৈরি ও নৌকায় ভোট করাই আমার স্ত্রীকে চাউল দেয়নি বরং অপমান করে তাড়িয়ে দিয়েছে।
বাড়ি ফিরে এসে আমার স্ত্রী হাওমাও করে কান্নাকরে বলছে নৌকা তৈরির অভিযোগে আমাকে চাউল দেয়নি।

শুকুর আলী বলেন, ঘটনা জানার পর আমি, চেয়ারম্যানকে জানালে তিনি বলেন, তুই নৌকায় ভোট করছিস, নৌকা তৈরি করছিস তাই তোকে চাল দেওয়াত হবে না। আমি আরো ৪ বছর চেয়ারম্যান থাকবো দেখি কে তোকে চাল দেয়।

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রিসিভ করেননি।

অভিযোগের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে লিখিত অভিযোগ দিতে বলেছি, অবশই তদন্তকরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page