April 11, 2026, 10:11 am
শিরোনামঃ
আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

ন্যাটোর সামরিক সক্ষমতা বৃদ্ধি রাশিয়ার জন্য হুমকি নয় : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার বলেছেন, ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি রাশিয়ার জন্য ‘হুমকি’ নয়। ইউরোপ জুড়ে জোটের সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক পরিকল্পনায় স্বাক্ষরের কয়েকদিন আগে তিনি এ কথা বলেছেন।

সেন্ট পিটার্সবার্গ থেকে এএফপি জানায়, রাতের এক সংবাদ সম্মেলনে রাশিয়ার নেতা আরও বলেন, তার সৈন্যরা ইউক্রেনে এগিয়ে যাওয়া বন্ধ করবে না এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে পশ্চিমা সামরিক জোট আগামী সপ্তাহে হেগে একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন করবে যেখানে প্রতিরক্ষা ব্যয় জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করার বিষয়ে আলোচনা করা হবে।

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ও রাশিয়ার মধ্যে বিস্তৃত সংঘাতের অংশ হিসেবে পুতিন ইউক্রেনে তার আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছেন। ন্যাটো ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণাত্মক অভিযান শুরু করার পর থেকে ইউক্রেনের দৃঢ় সমর্থক।

পুতিন সেন্ট পিটার্সবার্গে একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ন্যাটোর পুনর্গঠনকে রাশিয়ান ফেডারেশনের জন্য হুমকি বলে মনে করি না, কারণ আমরা আমাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ।’

তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষামূলক ক্ষমতা ক্রমাগত আধুনিকীকরণ করা হচ্ছে।

অস্ত্রের জন্য ন্যাটোর আরো অর্থ ব্যয়ের ‘কোনও মানে নেই’ বলে উল্লেখ করেন তিনি।

যদিও তিনি স্বীকার করেছেন যে, ন্যাটোর এই উচ্চ ব্যয় রাশিয়ার জন্য কিছু ‘নির্দিষ্ট’ চ্যালেঞ্জ তৈরি করবে।

তিনি বলেন, ‘আমরা উদ্ভূত সমস্ত হুমকি মোকাবিলা করব। এতে কোনও সন্দেহ নেই।’

রাশিয়া তার পূর্ণাঙ্গ সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার তিন বছরেরও বেশি সময় পর, কিয়েভ এই যুদ্ধ শেষ করার জন্য যে কোনও চুক্তির অংশ হিসেবে ন্যাটোর কাছ থেকে সুরক্ষার গ্যারান্টি চাইছে।

মস্কো পিছু হটতে খুব একটা আগ্রহী নয় উল্লেখ করে পুতিন বৃহস্পতিবার বলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ‘কৌশলগত সুবিধা’ রয়েছে।

তিনি বলেন, আমাদের সৈন্যরা প্রতিদিনই এগিয়ে যাচ্ছে এবং এ অগ্রগতি অব্যাহত থাকবে।

ইউক্রেনের বিরুদ্ধে তার তিন বছরের অভিযানকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেন পুতিন ।

তিনি জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং রাশিয়ার প্রতিদিনের বিমান হামলায় বেসামরিক নাগরিকদের মৃত্যুর বিষয়টি উড়িয়ে দেন।

পুতিন জানান, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তিনি দেখা করতে প্রস্তুত আছেন। তবে তা কেবল সংঘাতের অবসানের জন্য আলোচনার ‘চূড়ান্ত পর্যায়ে।’

পুতিন বলেন, আমাদের এমন একটি সমাধান খুঁজে বের করতে হবে, যা কেবল বর্তমান সংঘাতের অবসান ঘটাবে না, বরং দীর্ঘমেয়াদে একই ধরণের পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করবে।

পুতিন জেলেনস্কির শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য মুখোমুখি বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

আলোচনার স্থগিত থাকাকালে রাশিয়া ইউক্রেনের ওপর বিমান হামলা জোরদার করেছে।

বুধবার ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

অভিযানে ব্যাপক বেসামরিক নাগরিকের মৃত্যুর এবং অ্যাপার্টমেন্ট, স্কুল, হাসপাতাল ও অন্যান্য স্থান ধ্বংসের ব্যাপক প্রমাণ থাকা সত্ত্বেও, পুতিন বৃহস্পতিবার দাবি করেছেন, তার বাহিনী বেসামরিক এলাকাগুলো লক্ষ্য করেনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page