April 1, 2026, 7:55 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

ন্যাটো নির্ধারিত প্রতিরক্ষা খাতে ব্যয় না করায় স্পেনের ওপর শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের ন্যাটো নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থতার শাস্তি হিসেবে স্পেনের ওপর শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন।

ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, এটি ন্যাটোর জন্য অত্যন্ত অসম্মানজনক। তাদের কাজের জন্য আমি বাস্তবিকই, শুল্কের মাধ্যমে তাদের বাণিজ্য শাস্তি দেওয়ার কথা ভাবছি এবং আমি তা দিতে পারি।’

ট্রাম্প গত সপ্তাহে উচ্চতর প্রতিরক্ষা ব্যয়ের প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থতার কারণে ন্যাটো থেকে স্পেনকে বহিষ্কার করার পরামর্শ দেন।

জুন মাসে, ট্রাম্পের চাপে ৩২টি সদস্য রাষ্ট্রের সামরিক জোট আগামী দশকে প্রতিরক্ষা ব্যয় বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের পাঁচ শতাংশে উন্নীত করতে সম্মত হয়।

কিন্তু গত বছর তুলনামূলকভাবে ন্যাটোর সর্বনিম্ন প্রতিরক্ষা ব্যয় করা স্পেন জোর দিয়ে বলেছে, তাদের খররের শিরোনাম হওয়ার প্রয়োজন নেই।

দেশটির সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তি দেখান যে, সাইবার নিরাপত্তা ও পরিবেশসহ নির্দিষ্ট ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণের চেয়ে তার তার বিচারে দেশটির সক্ষমতা বাড়ানোর লক্ষ্যমাত্রা পূরণ করা উচিত।

ট্রাম্পের বহিষ্কারের হুমকির পর, মাদ্রিদের সরকারি সূত্র শুক্রবার বলেছে, ‘স্পেন ন্যাটোর প্রতিশ্রুতিবদ্ধ একটি পূর্ণ সদস্য দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই দেশটি এর সক্ষমতা অনুযায়ী নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করে থাকে।’

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page