April 8, 2026, 8:06 pm
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ

নড়াইল থেকে রিপন বিশ্বাস : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার অধীনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’ নামে একটি নতুন সংগঠন।

সম্প্রতি নড়াগাতী মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বিশ্বাস আসজাদুর রহমান মিঠুকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে বিশ্বাস আসজাদুর রহমান মিঠু ছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন— খান মতিয়ার রহমান, বি এম বরকতউল্লাহ, ডাঃ বুলবুল কবীর, সৈয়দ মিজানুর রহমান, সরাফাত হোসেন সবো, চৌধুরী সাখাওয়াত হোসেন ঝুনু ও আলহাজ্ব কোবাদ সিকদার।

একই সঙ্গে মোঃ মনিরুজ্জামান চৌধুরীকে আহ্বায়ক এবং মোঃ সোহাগ শেখকে সদস্য সচিব করে ৬ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ রাসেল মোল্লা; সদস্য হিসেবে রয়েছেন মোঃ তৈয়েবুর রহমান, আব্দুল কাদের সিকদার ও খান মফিজুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র সংগঠনের পৃষ্ঠপোষক খান সুমন রানা। উপস্থিত সাংবাদিকরা বলেন, নড়াগাতীতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতেই এই প্রেসক্লাবের আত্মপ্রকাশ।

নতুন এ সংগঠনটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত সংহতি বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page