October 6, 2026, 10:35 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে অনলাইন প্রতারণার অভিযোগে দুই জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অনলাইন প্রতারণার অভিযোগে জেলায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টি বায়োমেট্রিক সিম নিবন্ধন ট্যাব, ১২৬টি অবৈধ সিম, ৩টি মোবাইল ফোনসেট ও ২টি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার।

বুধবার রাতে নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর বাজার এবং খুলনার রুপসা পশ্চিম ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলার কলামনখালী গ্রামের আবু হানিফ শেখের ছেলে মো. সবুুজ শেখ (৩৫) ও খুলনা সদরের ট্রাফিক মোড় এলাকার আবুুল কালাম শেখের ছেলে মো. মাহফুুজুর রহমান (২৩)।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার মো. মেহেদী হাসান সাংবাদিকদের জানান, গ্রেফতার হওয়া প্রতারক চক্র ‘ডিএসএলআর ক্যামেরা বাজার ষ্টোর’ নামে অনলাইন পেইজে ক্যামেরা বিক্রির কথা বলে নড়াইল শহরের ভওয়াখালী এলাকার তৈয়ব আলী মোল্লার কাছ থেকে অগ্রিম ৫,০০০ টাকা নেয়। টাকা পাওয়ার পরও তারা বিভিন্ন ছলচাতুরী করে ক্রেতাকে ফাঁদে ফেলে আরো ২০হাজার টাকা হাতিয়ে নেয়।
ভূক্তভোগী তৈয়ব আলী মোল্লা (৩৬) গতবছর ২৮ সেপ্টেম্বর এ ব্যাপারে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন তথ্য প্রযুুক্তির সহায়তায় অভিযুক্ত দুই আসামীকে গ্রেফতার করেন।’
অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।



Our Like Page