October 27, 2026, 10:12 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে দুর্বৃত্তদের হাতে স্কুল শিক্ষিকা খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর-দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রাণী বালা (৫৭)কে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২১ অক্টোবর) সকালে সবিতার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

সিঁধ কেটে ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে সবিতা বালাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।

সবিতা দৌলতপুর গ্রামের পরিতোষ মণ্ডলের স্ত্রী।

নিহত সবিতার পরিবারের সদস্যরা জানান, সবিতা রাতের খাবার ও কাজ শেষ করে ঘুমিয়ে পড়েন। তার স্বামী মন্দিরে পূজা করে আরেক ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের একপর্যায়ে পরিতোষ টয়লেটে যাওয়ার জন্য বের হলে স্ত্রী যে ঘরে ঘুমিয়ে ছিলেন, সেই ঘরের দরজা ছিটকিনি লাগানো অবস্থায় দেখতে পান।

বিষয়টি স্বামী পরিতোষের সন্দেহ হয়। একপর্যায়ে সবিতা বালার ঘরে গিয়ে তার গলায় গামছা পেঁচানো মরদেহ দেখতে পান পরিতোষ কুমার।

পরিবারের ধারণা, চোরেরা রাতের যে কোন সময় সিঁধ কেটে ঘরে ঢোকে। এরপর সবিতার গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে ল্যাপটপ, স্বর্ণালংকার এবং টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।

তবে কী পরিমাণ স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে তা জানা যায়নি।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page