September 3, 2026, 11:44 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলায় ৩ জন আহত ; একজনকে ঢাকায় প্রেরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   নড়াইল সদরের গোবরা বাসস্ট্যান্ড এলাকায় সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির তিন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। 

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্যা (৫৫), ইউনিয়ন বিএনপির সদস্য সৈয়দ ওয়াজেদ আলী টিটো (৪০) এবং নিউটন গাজী (৩৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন বাসস্ট্যান্ডে সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে ভুক্তভোগী নেতাকর্মীরা বসেছিলেন। হঠাৎ করে তাদেরকে লক্ষ্য করে তিনটি বোমা হামলা করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনা তিন নেতাকর্মী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে গুরুতর আহত বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দু’জনকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম পলাশ বলেন, গোবরা এলাকায় বোমার আঘাতে তিনজন আহত হয়েছেন। তবে কী কারণে, কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা জানা যায়নি।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আনিসুর রহমান বলেন, শুক্রবার রাত ১০টার দিকে আহত অবস্থায় তিনজন হাসপাতালে আসেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বোমা হামলায় আহত বলে মনে হয়েছে।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, এ হামলার ঘটনায় কে বা কারা জড়িত, বিষয়টি তদন্ত করে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page