October 5, 2026, 4:03 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নড়াইল জেলায় মাদক মামলায় সাদ্দাম দালাল (৩৩) ও মো: রানা হোসেন (২৯) নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোহাম্মাদ সাইফুল আলম এ দন্ডাদেশ প্রদান করেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত সাদ্দাম দালাল সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মমিন দালালের ছেলে এবং রানা হোসেন একই গ্রামের ইয়াসিন দালালের ছেলে।
রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৯ মে সকাল সাড়ে ১০ টার সময় নড়াইল সদর উপজেলার মীর্জাপুর ইউনাইটেড কলেজের উত্তর পাশে পুলিশ একটি যাত্রীবাহী ট্রেগার তল্লাশিকালে সাদ্দামের কাছে থাকা ব্যাগ থেকে ৪০ বোতল এবং রানার কাছে থাকা ব্যাক্স থেকে ৩০ বোতল ফেনসিডিলি উদ্ধার করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়।পরবর্তীতে সাদ্দাম দালাল ও রানা হোসেনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৬জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্বে আনীত অভিযোগ সন্দোহীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ দন্ডাদেশ প্রদান করেন।



Our Like Page