November 20, 2026, 11:06 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নড়াইল-২ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাশরাফি বিন মর্তুজা, তার পিতা গোলাম মর্তুজা স্বপনসহ ৯০ জনের নামে গত মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামীরা হলেন  জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্ত্তি, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডুসহ আওয়ামীলীগও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৯০ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর থানায় মামলা নং-১০। মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন সদর উপজেলা বাহিরগ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ।
মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট ২০২৪ দুপুরে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, লাঠি, , শর্টগান,বন্দুক, পিস্তল, হাতবোমাসহ মারাত্বক অস্ত্রা নিয়ে জোটবদ্ধ হয়ে চৌরাস্তার থেকে চিত্রানদীর পূর্ব পাড় পর্যন্তু বেআইনী সমাবেশ করে। ওই সময় নাকশী বাজার হতে মালিবাগ হয়ে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্রজনতা অভিভাবকসহ সাধারণ মানুষ স্বৈরচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখের শেখ রাসেল সেতুর পূর্ব পর্যন্ত পৌঁছালে আসামীরা জোটবদ্ধ হয়ে গুলিবর্ষণ করে। এসময় গুলিতে সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে শফিকুল ইসলাম গুরুতর যখম হয়। এছাড়া বোমার আঘাতে অনেকে আহত হয়। তাদের ইট-পাটকেলেও অনেকে আহত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page