September 11, 2026, 11:37 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিসংযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নড়াইলের নড়াগাতী থানার পুটিমারী গ্রামে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ বেলায়েত হোসেন বুলুর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বসতঘর সংলগ্ন টিনের ঘর পুঁড়ে ছাই হয়ে গেছে। এর আগে গত ১৯ জানুয়ারি ওই বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ জানুয়ারি নড়াগাতী থানায় জিডি করেন ভুক্তভোগী পরিবারটি।

বেলায়েত হোসেন ওই গ্রামের মৃত লুৎফর রহমান শেখের ছেলে।

স্থানীয়রা জানান, পরিবারের কেউই বাড়িতে থাকেন না। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে আগুনে টিন ও বাঁশ পোঁড়ার শব্দে উঠে আগুন দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গত ১৯ জানুয়ারিও সেখানে কে বা কারা আগুন দিয়েছিল।

মুক্তিযোদ্ধার ছেলে নুরে আলম নুহু বলেন, আমরা নিরীহ মানুষ। আমাদের কোনো শত্রু নেই। তবে একটি পক্ষের সাথে জমি সংক্রান্ত বিরোধ আছে এবং মামলা চলমান। ধারণা করা হচ্ছে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ কাগজপত্র ধ্বংস করার জন্য এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে।

এ বিষয়ে নড়াগাতী থানার উপ পরিদর্শক (এসআই) দিবাকর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page