October 1, 2026, 12:48 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নড়াইলে হত্যা মামলায় বাবুল বালা (৪৯) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ  দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় দেন।

সাজাপ্রাপ্ত হলো, বাবুল বালা সদর থানার খলিশাখালী এলাকার রবিন বালার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারী সদর থানার খলিশাখালী এলাকার বাবুল বালা তার প্রতিবেশি সুজয় পাঠকের মেয়ে উন্নতি পাঠক (১৮)কে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করে। পরে সে মৃতদেহ গুম করতে নদীতে ফেলে দেয়।

এ ঘটনায় নিহতের দাদা কালিপদ পাঠক সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা প্রমানিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page