September 7, 2026, 6:23 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী বাজার এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে নলদী বাজারে একটি হাড়ি তল্লাশি করে এ মাদক জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন শরীয়তপুর জেলার বকাউলকান্দি গ্রামের মনির সরদার, লোহাগড়া উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের আবুল হাসান ও শেখ আনোয়ার হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য ছিল শুক্রবার দিবাগত রাতে মাদক কারবারিরা লোহাগড়া উপজেলার নলদী হয়ে একটি প্রাইভেটকারে ১০ কেজি গাঁজা খুলনার দিকে নিয়ে যাচ্ছে। এর ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নলদী বাজারে চেকপোস্ট বসায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে সেটি তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।।

নড়াইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি ছাব্বিরুল আলম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page