September 18, 2026, 9:25 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত হয়েছেন। আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে দেবীগঞ্জের লক্ষ্মীরহাট সাইফুল টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (১০ জুলাই) দুপুরে দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের শিবেরহাটের রিপন কুমার রায়ের ছেলে সবুজ রায় শান্ত (১৮) ও দেবীডুবা ইউনিয়নের সুলতানাপুর গ্রামের দেবেন্দ্র নাথ রায়ের ছেলে দীপু কুমার রায় (১৭)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পামুলী ইউনিয়নের একটি বিয়ের অনুষ্ঠান শেষে তিনজন মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। লক্ষ্মীরহাট বাজারের সাইফুল টাওয়ারের সামনে পৌঁছালে পঞ্চগড় থেকে আসা পাথরবোঝাই ট্রাকের চাপায় তারা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান সবুজ ও দীপু। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিয়ে সাহায্য চাইলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে দুজনের মরদেহ উদ্ধার করে আহত অজিত রায়কে দেবীগঞ্জ হাসপাতালে নেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অজিতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম ঢাকা পোস্টকে বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে তারা বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page