March 26, 2026, 11:41 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

পঞ্চগড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সই জাল; যুবক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পঞ্চগড়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সই জাল করে মামলার তদবিরে পুলিশ কর্মকর্তাকে চিঠি দেয়ার ঘটনায় মোজাম্মেল হক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, অভিযুক্ত মোজাম্মেল হক জমি নিয়ে বিরোধে বাড়িঘরে অগ্নিসংযোগের একটি মামলার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দুইটি আবেদন করেন। এমন দুটি আবেদনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সুপারিশ সই করে পঞ্চগড় পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়। এসব আবেদনে করা সই এবং সিলমোহর দেখে সন্দেহ হয়। এ নিয়ে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম প্রধানমন্ত্রী কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নেন। পরে জানতে পারেন সই ও সিলমোহর জাল করে প্রতারণার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার মোজাম্মেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদন দুটি করেছেন বলে স্বীকার করেন। তবে নিজে নয় তার পরিচিত একজন সই ও সিলমোহর জাল করেছেন বলে জানান। এ চক্রটি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সই ও সিলমোহর জাল করে এমন আরও ঘটনা ঘটাতে পারে। এজন্য পুরো চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে।

শুক্রবার ( ৭ এপ্রিল)  দুপুরে গ্রেপ্তার মোজাম্মেলকে আদালতে পাঠানো হয়। এ সময় পুলিশ তিনদিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার মোজামেম্মল উপজেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছপুকুরি এলাকার ফয়জুল হকের ছেলে। তিনি ওই এলাকায় একটি সেলুনে কাজ করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page