October 18, 2026, 2:38 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার দক্ষিণ বাইশপুর এলাকা থেকে অলক কুমার মোহন্ত (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি ওই এলাকার মতিন মৃধার ভবনের একটি কক্ষে ভাড়া থাকতেন এবং প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন মাস ধরে অলক কুমার মোহন্ত ওই বাসায় ভাড়া থাকছিলেন। মঙ্গলবার সারাদিন তার কক্ষের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় বাড়ির মালিকের। ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে তাকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়।

পরে বিষয়টি মতলব দক্ষিণ থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। নিহত অলকের বাড়ি রাজশাহী জেলার নওগাঁ সদর উপজেলার নিয়ামতপুরে। তার পিতার নাম অমল মোহন্ত।

বাড়ির মালিক মতিন মৃধা জানান, সারাদিন দরজা বন্ধ থাকায় তার সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় জানালা খুলে অলককে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অলকের সহকর্মীরা জানান, গত ২ মার্চ তিনি কাজে এসেছিলেন। তবে মঙ্গলবার কর্মস্থলে না আসায় এবং মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও সাড়া না পাওয়ায় তারা উদ্বিগ্ন ছিলেন।

মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) অখিল চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page