September 7, 2026, 10:33 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

পঞ্চগড়ে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পঞ্চগড়ে এক গৃহবধূকে (৩০) সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২ জুন) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) বি. এম তারিকুল কবির এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের নিমাইপাড়া এলাকার আব্বাস উদ্দীনের ছেলে কাবুল হোসেন ওরফে সহিদুল (৪৩) এবং একই ইউনিয়নের গোলাবাড়ি এলাকার জহির উদ্দীনের ছেলে নাজমুল হুদা (৪৫)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে পঞ্চগড় সদর উপজেলার হারিভাসা ইউনিয়নের ঢাঙ্গীপুকুরী এলাকায় ভাই মজির উদ্দিনের বাড়িতে বেড়াতে আসেন। এর পরের দিন ৫ সেপ্টেম্বর সেখান থেকে বড় বোনের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। এরপর তার ভাই ৯ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের প্রায় ১০ দিন পর ১৫ সেপ্টেম্বর অমরখানা ইউনিয়নের প্রধানপাড়া মৌজার একটি বাগান থেকে তার গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে জুতা, ইয়ারফোন ও পোশাক দেখে মরদেহটি ওই গৃহবধূর বলে শনাক্ত করেন তার স্বজনরা।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজার রহমান আজু জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ এর ৩ প্যানেল কোডের ৩০২ ধারায় এই রায় দেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page