September 7, 2026, 9:39 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

পঞ্চগড়ে নিখোঁজের একদিন পর কলেজছাত্রীর লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পঞ্চগড়ে নিখোঁজের একদিন পর বাড়ির পাশে একটি পুকুর থেকে শাহিদা বেগম (১৯) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ জুন) সকালে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহিদা বেগম সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রামের হারুনের মেয়ে। তিনি জেলা শহরের হাজী সফির উদ্দীন গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে শাহিদা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বাবা হারুন থানায় নিখোঁজ ডায়েরি করেন। আজ শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে শাহিদার মরদেহ ভেসে উঠে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহের প্রাথমিক সুরতহাল করেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, পুকুর থেকে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page