September 7, 2026, 12:07 pm
শিরোনামঃ
সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক
এইমাত্রপাওয়াঃ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) সকালে বোদা পৌরসভার খাদোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাক্টরচালক জাহিদ (২৬) ও মোছা. নুরজাহান (৫৫)। এদের মধ্যে জাহিদ বোদার মাঝগ্রামের মানিকের ছেলে ও নুরজাহান একই উপজেলার সর্দারপাড়ার জয়তুল্লাহ মুন্সীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাকটি বোদা উপজেলা শহর থেকে দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাক্টরচালক জাহিদ ও পথচারী নুরজাহান। এ সময় ট্রাক ও ট্রাক্টর আরোহীসহ চারজন গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে বোদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে দুজনকে রংপুর ও একজনকে ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়েছে।

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সকালে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষের দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page