September 7, 2026, 12:38 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে পহেলা বৈশাখ উপলক্ষ্যে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পহেলা বৈশাখ উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) বিকেল পাঁচটায় টিয়াখালী ইউনিয়নের বিশকানি এলাকার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ আয়োজন দেখতে ভিড় করেন হাজার হাজার দর্শনার্থী।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। উপজেলা প্রশাসনের এ আয়োজনে দৌড় প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাকিবুল হাসান, কলাপাড়ার ইউএনও রবিউল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার।

কুয়াকাটা থেকে ঘোড়দৌড় দেখতে আসা মাসুদ পারভেজ বলেন, আমি ছোটবেলায় একবার ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখেছিলাম। সেটা এখন ভালো করে মনেও নেই। তাই এই আয়োজনের কথা শুনে আর না এসে পারলাম না। সত্যি আমার খুবই ভালো লেগেছে।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা ১০টি ঘোড়া অংশগ্রহণ করে। দৌড়ে কুয়াকাটার সজিবের ঘোড়া প্রথম স্থান অধিকার করে। পরে প্রতিমন্ত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ঘোড়ার মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

দৌড়ে প্রথম স্থান অধিকার করা সজিব হোসেন বলেন, আমাদের এলাকায় সচারাচর এ ধরনের আয়োজন তেমন একটা হয় না। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ পহেলা বৈশাখ উপলক্ষ্যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আজকের প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অধিকার করে আমার খুবই আনন্দ লাগছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, বাংলা নববর্ষ বাঙালিদের একটি অন্যতম ঐতিহ্য আর সেই ঐতিহ্য ধরে রাখার জন্যই মূলত এই আয়োজন। শুধু ঘোড় দৌড় নয়, পহেলা বৈশাখ থেকে শুরু করে টানা নয়ই বৈশাখ পর্যন্ত চলবে বৈশাখী মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page