September 6, 2026, 5:54 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে সাবেক কাউন্সিলরসহ ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালী বাউফল পৌরসভার সাবেক কাউন্সিলরসহ তিনজনকে আটক করেছে বাউফল থানা পুলিশ।

বুধবার (০২ অক্টোবর) ভোরে বাউফলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বাউফল পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল মামুন আকন (৫০), নাজিরপুর ইউনিয়নের যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিচ (৪০) ও দাশপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাব্বি (২০)।

বাউফল থানা সূত্রে জানা গেছে ,গত ২৪ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে প্রধান আসামি করে সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়রসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১০ জুন ২০২২ সালে সকাল সাড়ে ১০টার দিকে বাউফল সদর ইউনিয়নের গোসিংগা মিয়া বাড়ি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের কর্মী-সভা চলাকালে উল্লিখিত নামীয় আসামিসহ অজ্ঞাত ২০০-৩০০ জন ধারালো অস্ত্রসহ হামলা চালায়। এ সময় ২০-২৫ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম এবং সভাস্থলে ভাঙচুর করা হয় এবং নগদ টাকাসহ তাদের মালামাল লুট করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আতিকুল ইসলাম (আতিক) বলেন, বাউফল থানায় করা মামলায় আসামি হিসেবে তিনজনকে আটক করা হয়েছে । আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page