September 18, 2026, 3:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীর আরপিসিএল তাপ বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় ৪০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা ; ২ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর আরপিসিএল তাপ বিদ্যুৎকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ৪০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলা করেন। শুক্রবার ভোরে শিমুল দাস (২৬) ও মাহিন খালাসী (৩৪) নামে দুই শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (১৭ জুলাই) বেতন-বোনাস নিয়ে অসন্তোষের ঘটনায় শ্রমিকরা তিন চীনা নাগরিকসহ চার নিরাপত্তা কর্মীকে মারধর করেন। এ সময় বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা, অফিস ভবন ও গাড়ি ভাঙচুর করেন। এতে প্রায় সাত লাখ দুই হাজার টাকার ক্ষতি সাধন হয়। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page