March 15, 2026, 11:45 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীর খাপড়াভাঙ্গা নদীতে ধরা পড়ল সাড়ে ৩ কেজি ওজনের ইলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। আর সেই সুযোগে সমুদ্রবর্তী নদীগুলো চষে বেড়াচ্ছেন জেলেরা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খাপড়াভাঙ্গা নদীতে আফজাল মাঝি নামে এক জেলের জালে সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। পরে সেটি নিলামে বিক্রি করা হয়।

শুক্রবার (১৬ জুন) সকালে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটির নিলাম হয়। সাগর ফিস নামের আড়তে ৮ হাজার ৫৭৫ টাকায় মাছটি নিলামে কিনে নেন ব্যবসায়ী ফেরদৌস কাজী।

তিনি বলেন, সব সময় এত বড় মাছের দেখা মেলে না এই নদীতে। বর্তমানে সাগরে কোনো জেলেরা না থাকায় এত বড় মাছ নদীতে আসছে বলে মনে করি আমি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অপু সাহা ঢাকা পোস্টকে বলেন, সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। তারই ধারাবাহিকতায় সমুদ্রে কোনো জেলেরা না থাকায় এ রকম বড় মাছগুলো সাগর মোহনা হয়ে নদীতে ঢুকে পড়ছে। আর তাই নদীতে জেলেদের জালে এমন বড় বড় মাছ ধরা পড়ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page