September 7, 2026, 9:54 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কলাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আমেনা খাতুন (২০)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ নিহতের স্বামী শাকিব মৃধা (২২) আটক করেছে।

শনিবার  ৮ জুন দিবাগতরাত ৩টার দিকে কলাপাড়া উপজেলায় নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

তবে নিহতের পরিবার সদস্যরা অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে আমেনাকে হত্যা করে দড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে। ৭ মাসের গর্ভবতী কোন মা আত্মহত্যা করতে পারে না। এই ঘটনায় জড়িত শাকিব ও তার পরিবারের লোকজনের বিচার চায়।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা মোশারফ মৃধার ছেলে সাকিব মৃধার সঙ্গে একই উপজেলায় ধুলাসার ইউনিয়নের পূর্ব ধুলাসার গ্রামের বাসিন্দা নুরু ফরাজী মেয়ে আমেনা খাতুনের সঙ্গে দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শাকিবকে আটক করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page