September 4, 2026, 5:13 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে গভীর রাতে চুরি করতে ঢুকে নারীকে হাত-পা- মুখ বেঁধে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে হাত-পা ও মুখ বেঁধে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক নারীকে হত্যা করেছে ডাকাত দল। এসময় ঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাংচুর ও মালামাল লুটে নেয় তারা।

সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

এর আগেও ওই ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই নারী তাদের ঘরে একা ঘুমিয়েছিলেন। সকাল আটটার দিকে তার দেবর শাহআলম ওই বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে ওই নারীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দেন।

এসময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এটি ডাকাতি নাকি দুর্ধষ চুরি সেটি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page