September 30, 2026, 9:07 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে দুই সহযোগীসহ জনস্বাস্থ্য প্রকৌশলী মাদকসহ গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা থেকে ভোলার তজুমুদ্দিন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান (৩৮) ও তার সহযোগী দুজন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দশমিনা উপজেলার বহরমপুরা ইউনিয়নের বগুরা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সহকারী প্রকৌশলী সাইদুর রহমান বাউফলের কালাইয়া ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। অন্যরা হলেন কালাইয়া ইউনিয়নের আবদুল খালেকের ছেলে মারুফ বিল্লাহ সুমন (৪৫) ও দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে বগুরা গ্রামের আজাহার গাজীর ছেলে বাচ্চু গাজী (৫০)।

পুলিশ জানায়, দশমিনা উপজেলার বাচ্চু গাজী দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারের সময় বাচ্চু গাজীর বসত ঘরে অভিযান চালায় পুলিশ।  এ সময় তার বসতঘরে ১১৫ পিস এবং ইয়াবা ক্রয় করতে আসা মারুফ বিল্লাহ সুমনকে তল্লাশী করে ১০৭ পিস এবং সহকারী প্রকৌশলী সাইদুর রহমানকে তল্লাশী করে ১০০ পিস ইয়াবা উদ্ধার  করে পুলিশ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, খোঁজ খবর নেয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page