September 5, 2026, 12:56 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে প্রযুক্তির সহায়তায় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ; ৬ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে ডাকাতির পর অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় ওরফে শিবু বণিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনক ৬ জনকে আটক করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে নাজিরপুর ইউনিয়নের চর কচুয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। অপহরণের দুই দিন পর ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হলো।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অপহৃত এ ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কচুয়া গ্রামের একটি মসজিদের পাশ থেকে ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশের টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।

পরে ওই ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।

এর আগে গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ী শিবানন্দ রায়কে অস্ত্রের মুখে জিম্মি করে নদীপথে ট্রলারযোগে অপহরণ করে এক দল ডাকাত। ডাকাত দলের সদস্যরা দোকানের দুই কর্মচারী তাপস ও শংকরের হাত-পা বেঁধে ক্যাশ থেকে প্রায় ৫ লাখ টাকাও লুট করে নিয়ে যায়।

উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত বলবেন বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page