April 10, 2026, 11:43 am
শিরোনামঃ
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক  ‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে জেলার কলাপাড়া উপজেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টিয়াখালী ইউনিয়নের লোন্দা খেঁয়াঘাট সড়কে কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক।

এ সময় ইয়াসীন সাদেক বলেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে উপকূলীয় পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। এ জন্য বিভিন্ন সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষায় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া এর যৌথ আয়োজনে এ কর্মসূচি শুরু হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, সংগঠক কামাল হাসান রনি।

এছাড়া বক্তব্য দেন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া এর কার্যকরী সদস্য নজরুল ইসলাম, যুব সংগঠক গাজী নিয়াজ মোর্শেদ, তানজিল জামান জয়, ইউনিয়ন পরিষদ সদস্য মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page