October 6, 2026, 6:07 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে স্বামীকে ছুরিকাঘাতে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলো স্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীতে স্বামীকে ছুরিকাঘাতে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্ত্রী। পুলিশ জানিয়েছে, স্বামীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করলে ওই নারীকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে জানা যায় তার স্বামী মারা গেছেন।

শুক্রবার (১ মার্চ) বিকেলে পটুয়াখালী সদর উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাকিব ইসলাম (২০) আর তার স্ত্রীর নাম মীম আক্তার (১৮)।

পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ছয় মাস আগে রাকিব ও মীম বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। তিন মাস আগে পারিবারিক কলহের জেরে রাকিব তার মাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেন।

শুক্রবার বিকেলে মীমের সঙ্গে রাকিবের ঝগড়া হলে তা শুনতে পান রাকিবের ছোট ভাই পাভেল। পরে রাকিবের বাবা নজরুল ইসলাম ঘটনার বিস্তারিত জানতে চাইলে মীম ঝগড়ার কথা স্বীকার করেন এবং রাকিব ঘুমিয়ে পড়েছে বলে শ্বশুরকে জানান।

এর পরই বাড়ি থেকে বেরিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মীম। তিনি থানায় গিয়ে পুলিশকে বলেন, ‘আমার স্বামীকে আমি ছুরি মেরে এসেছি।’ তখন পুলিশ তাকে আটক করে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়। পরে পুলিশ বসতঘর থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে।

রাকিব ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিছিয়া গ্রামের নজরুল ইসলামে ছেলে ও মীম পটুয়াখালী সদর উপজেলার ইটবারিয়া ইউনিয়নের জুয়েল আকনের মেয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান বলেন, সন্ধ্যায় মীম নামের এক নারী স্বামীকে হত্যার দায় স্বীকার করে সদর থানায় আত্মসমর্পণ করেছেন। আমাদের কাছে বিষয়টি অস্বাভাবিক মনে হলে আমরা ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠাই এবং ঘটনার সত্যতা পাই। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



Our Like Page