March 9, 2026, 7:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের উদ্যোগে ১৭০ পরিবারের মাঝে ইফতার ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধানমন্ত্রী ঈদ ও স্বাধীনতা দিবসের আলোকসজ্জা বাতিল করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্য মন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রে ঘুরতে যেয়ে পথ হারানো ১৪ পর্যটককে উদ্ধার করলো নৌ পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রে ঘুরতে যেয়ে ঘন কুয়াশায় পথ হারানো ১৪ পর্যটককে উদ্ধার করেছে নৌ পুলিশ। উদ্ধারকৃত সকল পর্যটক সুস্থ আছেন।

পরিবার নিয়ে বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুয়াকাটা ঘুরতে আসেন পর্যটক ডা. গোলাম ইসতিয়াক আবির।

সবাইকে নিয়ে কুয়াকাটা সৈকত থেকে ফাইবার বোটে সমুদ্রের বুকে জেগে ওঠা ‘চর বিজয়’ নামক পয়েন্টে ভ্রমণে যান। ভ্রমণ শেষে বিকেল ৪টার দিকে কুয়াকাটায় ফেরার সময় ঘনকুয়াশা এবং ইঞ্জিনে ত্রুটির কারণে বোটচালক পথ হারিয়ে ফেলেন।

তবে তাদের ট্রলারটি তীরের কাছাকাছি ছিল। কিন্তু পর্যটক ডা. গোলাম ইসতিয়াক আবির আতঙ্কিত হয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহযোগিতা চান।

ডা. গোলাম ইশতিয়াক আবির বলেন, পরিবার নিয়ে কুয়াকাটা ঘুরতে এসেছিলাম। চর বিজয় থেকে ফেরার পথে আমাদের বোটের ইঞ্জিল বিকল হয়ে যায় এবং গতিপথ হারিয়ে ফেলি। তখন আমি দ্রুত ৯৯৯ ফোন করি। খবর পেয়ে কুয়াকাটা নৌপুলিশ আমাদেরকে উদ্ধার করে।

এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি কেএম বাচ্চু বলেন, চর বিজয় কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে খুবই নিকটে। তবে ঘন কুয়াশার জন্য পর্যটকরা ভয় পেয়ে গিয়েছিল। মূলত আমাদের বোটের চালক পথ হারায়নি, বোটের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। বোটচালক এই সমস্যার কথা  জানালে আমরা অন্য একটি বোট নিয়ে রওনা দেই কিন্তু এর আগেই তারা আতঙ্কিত হয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল করে সাহায্য চায়।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলওয়ার হোসেন বলেন, আমাকে জাতীয় জরুরি সেবা থেকে অবগত করলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিকভাবে সঙ্গীয় অফিসার ফোর্সসহ স্পিডবোটযোগে তাদেরকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা হই। দ্রুত তাদের অবস্থান শনাক্ত করে সৈকতের গঙ্গামতি পয়েন্ট থেকে তাদেরকে উদ্ধার করে নিরাপদে কুয়াকাটা সৈকতে নিয়ে আসি ৷

উদ্ধার হওয়া ১৪ জন পর্যটক নিরাপদে ও সুস্থভাবে ফিরে আসায় তারা সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বর্তমানে পর্যটকরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page