April 9, 2026, 8:42 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ভস্মীভূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পটুয়াখালীর বাউফলে গতরাতে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে এবং ২টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বগা ফেরিঘাটের কাছে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর  ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, প্রথমে স্থানীয় আতাহার কাজীর বসতঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খুব দ্রুত সময়ে আগুন চারদিকে ছড়িয়ে পরে। ঘরের লোকজন কিছু বুঝে ওঠার আগেই আগুনের তীব্রতা বেড়ে যায়। একে একে পুড়ে ছাই হয়ে যায় ছয়টি বসতঘর। এছাড়াও দুইটি বসতঘরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বসতঘরে কোনো আসবাবপত্র রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় আতাহার কাজী, সবুজ কাজী, রেজাউল কাজী, দুলাল কাজী, সোহেল কাজী ও জসিম খানের বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আর আংশিক পুড়েছে রফিক খান ও ফজলুল খান নামের দু’জনের বসতঘর।

ভুক্তভোগীদের অভিযোগ, বাউফল ফায়ারসার্ভিস স্টেশনের মুঠোফোন নাম্বারে বারবার যোগাযোগের চেষ্টা করলেও দীর্ঘ সময় কেউ মুঠোফোনের কল রিসিভ করেনি। ঘটনার প্রায় আধা ঘন্টা পরে মুঠোফোনে জানানো সম্ভব হয়। কিন্তু জানানো পরেও ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ১ ঘন্টা বিলম্ব করে ফায়ার সার্ভিস।

বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের অয়্যার হাউজ ইন্সপেক্টর মো. সাব্বির আহম্মেদ বলেন, একটি বসতঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আমরা ৯টা ৫০ মিনিটে অগ্নিকান্ডের খবর জানতে পেরেছি। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেই। নদী তীরবর্তী এলাকায় হওয়ায় পানি সাপ্লাই ভালো ছিলো, তাই দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তারা প্রথমে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়েছিলো। তাদের সংযোগ পেতে হয়তো বিলম্ব হয়েছে। কিন্তু ঘটনাস্থলে যেতে আমরা একটুও বেশি সময় নেইনি। গাড়ি নিয়ে স্পটে যাওয়ার মত রাস্তা ছিলো না। ফেরিতে করে নদীপথে স্পটে পৌঁছাতে হয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page