October 9, 2026, 7:01 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

মহেশপুরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুই সন্তানের জননী রওশনারা খাতুন (৩২) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (রাত) উপজেলার যাদবপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে নিহতের নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রতিবেশীরা জানান, আন্দারকোটা গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে রওশনারা খাতুনের সঙ্গে যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের ছেলে রনির দীর্ঘদিনের সম্পর্ক ছিল। প্রায় পাঁচ বছর ধরে চলা ওই সম্পর্ক নিয়ে এলাকায় নানা আলোচনা ছিল এবং রনি নিয়মিত রওশনারার বাড়িতে যাতায়াত করতেন। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় বলে স্থানীয়দের দাবি।

প্রেমিক রনি জানান, রওশনারার সঙ্গে তার পাঁচ বছরের সম্পর্ক ছিল। বুধবার রাতে মোবাইলে তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয়েছে এবং সামান্য কথা-কাটাকাটি হয়েছিল। তবে এমন কোনো পরিস্থিতি ছিল না, যার পরিণতি এত বড় হতে পারে বলে তিনি দাবি করেন।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page