March 15, 2026, 11:45 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

পণ্য ও জ্বালানি তেল সরবরাহ সহজীকরণে ইরান-রাশিয়া-উজবেকিস্তান-তুর্কমেনিস্তানের মধ্যে সমঝোতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান নিজেদের মধ্যে পণ্য ও জ্বালানি তেল সরবরাহ সহজ করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। এর পাশাপাশি এসব দেশ সমুদ্র যোগাযোগে সহযোগিতা বাড়ানোর বিষয়েও একমত হয়েছে।

বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে ইরানের সড়ক এবং নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মেহরদাদ বজারপশ এবং রাশিয়ার পরিবহন ও অবকাঠামো উন্নয়ন বিষয়ক স্টেট দুমা কমিটির প্রধান ইয়েভগেনি মস্কভিচেভের মধ্যে বৈঠকের সময় এই সমঝোতা প্রতিষ্ঠিত হয়।

এর পাশাপাশি দুই কর্মকর্তা জাহাজ চলাচলের ক্ষেত্রে সহযোগিতা বিশেষ করে আমিরাদাবাদ, বন্দর আঞ্জালি এবং কাস্পিয়ান সাগরে জাহাজ চলাচলের বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

ইরানের পরিবহন এবং নগর উন্নয়নমন্ত্রী সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের ২৬তম বৈঠকে যোগ দেয়ার জন্য বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। তিনি বলেন, পরিবহন খাতে ইরান প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে চায়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page