October 2, 2026, 5:21 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

পণ্য ক্রেতার স্ত্রীর হাতে আর্থিক সহায়তার ৫০ হাজার টাকা প্রদান করলেন ঝিনাইদহ ওয়ালটন প্লাজা

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে পণ্য ক্রেতার স্ত্রী হাতে ওয়ালটনের সুরক্ষা সহায়তা হিসাবে আর্থিক সহায়তার নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

২১ সেপ্টেম্বর শনিবার দুপুরে ঝিনাইদহ এইচ.এস.এস সড়কের ওয়ালটন প্লাজার আয়োজনে পণ্য’র কিস্তি ক্রেতা সদর উপজেলার পানামী গ্রামের আক্তার শেখের স্ত্রী আসমা খাতুনের হাতে আর্থিক সুবিধার নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ওয়ালটনের খুলনা ডিভিশনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবির খান হিমু। সেসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ এরিয়ার রিজিয়নাল ক্রেডিট ম্যানেজার সাগর আহমেদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি, ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড এবং দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, ঝিনাইদহ ওয়ালটন প্লাজার শাখা ব্যবস্থাপক তোতা মিয়া ও মৃত পণ্য ক্রেতা আক্তার শেখের পিতা লুৎফর আলীসহ পরিবারের সদস্যবৃন্দ। উল্লেখ্য, সদর উপজেলার পানামী গ্রামের লুৎফর আলীর ছেলে আক্তার শেখ মাত্র ৬ হাজার টাকার একটি ওয়ালটন সিলিং ফ্যান ক্রয় করার ২ মাস পর কিস্তির টাকা পরিশোধ করার আগেই মৃত্যু হয়। ওয়ালটন কোম্পানির নিয়ম অনুযায়ী পণ্য ক্রয়কৃত ক্রেতার কিস্তির টাকা পরিশোধের আগে ক্রয়কৃত ব্যক্তির মৃত্যু হলে তার পরিবারের সচ্ছলতার জন্য আর্থিক সহায়তার জন্য নগদ ৩ লক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করে থাকেন। এছাড়াও পরিবারের কোন সদস্য এইচ.এস.সি পাশ হলে সাথে সাথে ওয়ালটন কোম্পানিতে চাকুরীর সুযোগ করে দেয়া হয়।
প্রধান অতিথি হিমু বলেন, ওয়ালটন শুধু পণ্য বিক্রি করেনা। ক্রেতাদের সুরক্ষা সহায়তা হিসাবে আর্থিক সহায়তার পাশাপাশী চাকুরীর ব্যবস্থা করে থাকে। এছাড়াও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ওয়ালটন পরিবার।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page