November 21, 2026, 3:33 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বেচ্ছায় পদত্যাগ করায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির সদস্য পদ শূন্য হবে। তবে তিনি পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী— রাজনৈতিক দল কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত কোনো ব্যক্তির সংসদ সদস্য পদ না থাকার দু’টি কারণ। এর একটি হলো তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন। আর অন্যটি হলো সংসদে যদি তিনি সংশ্লিষ্ট দলের বিপক্ষে ভোটদান করেন।

ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ফেরদৌসী আহমেদ মিষ্টির ক্ষেত্রে পদত্যাগের বিষয়টি এসেছে। যেহেতু তিনি পদত্যাগ করেছেন, কাজেই এই পদত্যাগপত্র তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেবেন। পরবর্তীতে স্পিকার এটি নির্বাচন কমিশনে পাঠাবেন এবং নির্বাচন কমিশন এই পদটি শূন্য ঘোষণা করবে। এরপর তারা শূন্য হওয়া পদটি পূরণের জন্য শিডিউল দেবেন।

ফেরদৌসী আহমেদ মিষ্টির ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সম্পূর্ণরূপে প্রতিপালিত হয়েছে জানিয়ে তিনি বলেন, আজ ফেরদৌসী আহমেদ মিষ্টি ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন। তবে পরবর্তী সংসদে যদি তিনি সরাসরি নির্বাচন করতে চান এবং দল যদি তাকে মনোনয়ন দেয় কিংবা না দেয়, অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও যদি তিনি নির্বাচন করতে চান— তাহলে এটি তার অযোগ্যতা হবে না। শুধুমাত্র বর্তমান সংসদের মেয়াদকালেই এটি কার্যকর হবে।

জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের সদস্য পদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজী নজরুল ইসলাম কিন্তু পদত্যাগ করেননি। যদিও জামায়াতে ইসলামী নৈতিক স্খলনজনিত কারণে তাকে তারা দল বহিষ্কার করেছে। এই বহিষ্কারের পর তারা স্পিকারের কাছে এ বিষয়ে চিঠি দিয়েছে। একজন ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করলে তার সংসদ সদস্য পদ শূন্য হয় না।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page