October 10, 2026, 10:17 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

পদ্মাসেতুতে পরীক্ষামূলক যাত্রার কোচ যুক্ত হচ্ছে বেনাপোল এক্সপ্রেসে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পদ্মাসেতুতে পরীক্ষামূলক যাত্রায় ব্যবহৃত চাইনিজ কোচ যুক্ত হচ্ছে বেনাপোল এক্সপ্রেসে। সদ্য আমদানি করা অত্যাধুনিক সুবিধা সম্বলিত ১২টি বগি নিয়ে ১৮ এপ্রিল থেকে বেনাপোল-ঢাকা রুটে চলাচল করবে বেনাপোল এক্সপ্রেস। ভারতগামী যাত্রীসহ এই অঞ্চলের যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ঈদ উপহার হিসেবে এই বগি সংযুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত কোচ তুলে নিয়ে বেনাপোল এক্সপ্রেসে পুরোনো বগি সংযুক্ত করায় যশোরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেওয়া হয়।

রেলওয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতগামী যাত্রীসহ এই অঞ্চলের যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে ২০১৯ সালের ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল-ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত নতুন রেল কোচ দিয়ে এই সেবা চালু ছিল। কিন্তু এরপর করোনাকালে ট্রেনটি বন্ধ হয়ে যায়।

দেড় বছর পর ২০২১ সালের ২ ডিসেম্বর ট্রেনটি চালু হলেও বদলে যায় উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত কোচ। তার বদলে পুরোনো বগি দিয়ে বেনাপোল এক্সপ্রেস চালানো হয়। ছিল না কোন শিতাতাপ নিয়ন্ত্রণ আসন। বিষয়টি নিয়ে যশোরবাসী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

আরও জানা যায়, প্রায় দেড় বছর পর আবারও উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত কোচে ফিরে যাচ্ছে বেনাপোল এক্সপ্রেস। গত ৬ এপ্রিল বাংলাদেশ রেলওয়ে, রাজশাহীর জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়ালের সই করা এক পত্রে জানানো হয়েছে, সদ্য আমদানি করা চাইনিজ কোচ দ্বারা ৭৯৫/৭৯৬ নম্বর আন্ত:নগর বেনাপোল এক্সপ্রেস এবং ৭৬৬/৭৬৫ নম্বর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের রেক প্রতিস্থাপনের অনুমোদন করা হয়েছে।

বেনাপোল থেকে ১৮ এপ্রিল এবং চিলাহাটি থেকে ১৭ এপ্রিল যাত্রা করা ট্রেন চলাচলের মাধ্যমে তা কার্যকর হবে।

সূত্র আরও জানায়, বেনাপোল এক্সপ্রেস বর্তমানে ১০টি পুরোনো বগি নিয়ে যাতায়াত করছে। সেগুলো বদলে এখন ১২টি নতুন কোচ সংযুক্ত হচ্ছে। এতে দুটি এসি চেয়ারকোচ, একটি এসি কেবিন কোচসহ নামাজের ঘর, খাবারের বগি থাকবে। ফলে ৮৮৪ আসনের ট্রেনটিতে যাতায়াত অনেক আরামদায়ক হবে।

বেনাপোল রেলওয়ের স্টেশনমাস্টার সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদ উপহার হিসেবে বেনাপোল এক্সপ্রেসে সদ্য আমদানি করা চাইনিজ কোচ যুক্ত হচ্ছে। পদ্মা সেতুতে পরীক্ষামূলক যাত্রায় এই কোচগুলো ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন, উন্নতমানের কোচ সংযুক্ত করার ফলে ভারতে যাতায়াতকারী যাত্রীসহ এই অঞ্চলের যাত্রীদের ট্রেনে ভ্রমণ আরামদায়ক হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page