October 10, 2026, 9:28 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

পদ্মা সেতুতে ঈদযাত্রায় প্রায় ২ হাজার ২৭৭ কোটি ৫৬ লাখ টাকার টোল আদায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকে শনিবার পর্যন্ত উভয় প্রান্তের টোল প্লাজায় মোট টোল আদায় হয়েছে ২ হাজার ২৭৭ কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৪৫৯ টাকা। আর চলতি ঈদযাত্রার পাঁচ দিনে শনিবার পর্যন্ত পদ্মা সেতু হয়ে পার হয়েছে ১ লাখ ৫২ হাজার ৩২৭টি যানবাহন, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ১৭ কোটি ৪২ লাখ ২১ হাজার ৭০০ টাকা—এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন জানিয়েছেন, শেষ মুহূর্তের ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার লাখো মানুষ পদ্মা সেতু হয়ে ঘরে ফিরছেন। তবে মুন্সীগঞ্জের মাওয়া টোল প্লাজায় যানবাহনের তেমন চাপ নেই, বরং কিছু সময়ের জন্য পুরোপুরি ফাঁকাও থাকছে প্লাজা এলাকা।

গত শনিবার পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে ৩৬ হাজার ৯২৪টি যান, যার মধ্যে ৮ হাজার ৭৫০টি ছিল মোটরসাইকেল। এদিন মোট ৪ কোটি ৭ লাখ ৯২ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে।

ঈদযাত্রার চাপ নিয়ে আলতাফ হোসেন আরও বলেন, লম্বা ছুটির কারণে এবার সেতুতে যানবাহনের চাপ তুলনামূলক কম। রোববার ভোরে কিছু সময়ের জন্য টোল প্লাজায় দীর্ঘ সারি দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

সেতু কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাত পোহালেই ঈদ, তাই কর্মজীবী ও ব্যবসায়ীরা পরিবার নিয়ে বাড়ির পথে ছুটছেন। এ কারণে রোববারও অস্থায়ী টোল বুথ চালু রাখা হয়। বর্তমানে ৯টি লেনে টোল আদায় করা হচ্ছে। তবে অনেকে গরম ও যানজট এড়াতে সেহেরির পরপরই যাত্রা শুরু করেন, ফলে সকালে কিছুটা চাপ থাকলেও দুপুরের পর তা অনেকটাই কমে আসে।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশেও যান চলাচল ছিল স্বাভাবিক। রোববার সকাল থেকে ১৩ কিলোমিটারজুড়ে কোনো যানজটের সৃষ্টি হয়নি।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page