November 20, 2026, 3:50 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা গেল ট্রায়াল ট্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ এখন ট্রেন চালানোর জন্য প্রস্তুত। তাই পদ্মা সেতুর ওপর দিয়ে এই পথে পরীক্ষামূলক ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। পদ্মা সেতু অফিশিয়াল ট্রায়াল রানের ট্রেনটি বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

জানা গেছে, আগামীকাল ৭ সেপ্টেম্বর নতুন এ রেলপথ দিয়ে প্রথম ঢাকা রেলওয়ে স্টেশন থেকে মাওয়া হয়ে ভাঙ্গা স্টেশনে যাবে প্যাসেঞ্জার ট্রায়াল ট্রেন। এরপরই আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন। যদিও পুরো প্রকল্পে নির্মাণ হতে যাওয়া ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ঈশ্বরদী থেকে গতকাল রাত ৯টা ৪০ মিনিটে পদ্মা সেতুর ট্রায়াল রান ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছায়। ট্রেনটি ৮টি কোচ ও একটি ইঞ্জিন নিয়ে আজ সকাল ১০টা ৫০ মিনিটে পদ্মা সেতু হয়ে ঢাকা কমলাপুর রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আগামীকাল রেলমন্ত্রীসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ট্রেনে চড়ে ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা আসবে।

পদ্মা সেতুর প্যাসেঞ্জার ট্রায়াল ট্রেনের লোকোমাস্টার এনামুল হক বলেন, খুবই ভালো লাগছে যে আমি প্রথম লোকোমাস্টার হিসেবে স্পেশাল কোচ নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনে যাব। গতকাল কোচটি নিয়ে আমরা ঈশ্বরদী থেকে রাজবাড়ী আসি।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page