October 11, 2026, 1:15 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

পদ্মা সেতু পাড়ি দিলো মালবাহী ট্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরীক্ষামূলকভাবে যাত্রীবাহী ট্রেনের পর এবার পদ্মা সেতু পাড়ি দিলো মালবাহী ট্রেন।

শনিবার সকাল সাড়ে সাতটায় ভাঙ্গা রেলস্টেশন থেকে প্রায় ৩০০ টন পাথর নিয়ে ৬০ কিলোমিটার বেগে মাওয়ার উদ্দেশে রওনা করে মালবাহী ট্রেনটি।

রেল সড়কটির সক্ষমতা নির্ণয় ও গতি পরীক্ষার জন্য ট্রেনটিতে পাঁচটি বগিসহ একটি ইঞ্জিন রয়েছে।

ঢাকা-ফরিদপুর রেল প্রকল্পের প্রকল্প ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানিয়েছেন, শুক্রবার সফলভাবে যাত্রীবাহী ট্রেন দিয়ে গতি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ পাঁচটি পণ্যবাহী বগিসহ ইঞ্জিন নিয়ে আমরা গতি পরীক্ষা করেছি। প্রথম পর্যায়ে আমরা ৩৫০ মেট্রিক টন পাথর নিয়ে যাত্রা শুরু করেছি।

পণ্যবাহী ট্রেনটির পরিচালক পলাশ হোসেন বলেন, আমরা খুবই আনন্দিত যাত্রীবাহী ট্রেনটির গতি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই ট্রেনটিতে রেলওয়ের উদ্বোধন কর্মকর্তা ও প্রকল্প পরিচালকরা ছিলেন।

ফরিদপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট নজরুল ইসলাম জানান, ফরিদপুর-ঢাকা পণ্যবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের অর্থনীতির মুক্তি আসবে বলে আমরা মনে করি। ব্যবসায়ীরা তাদের পণ্য খুব সহজেই ঢাকাতে নিতে পারবে স্বল্প খরচে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page