November 18, 2026, 6:46 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা

ইয়ানূর রহমান : প্রেস ক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক একরাম-উদ-দ্দৌলা অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকায় নেওয়া হয়। পরে বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুর রশীদের তত্ত্বাবধানে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

একরাম-উদ-দ্দৌলার ছেলে ও দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দ্দৌলা মিথুন জানান, বর্তমানে তাঁর শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে আপাতত ভয়ের কিছু নেই। তিনি তাঁর বাবার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে, একরাম-উদ-দ্দৌলার অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলাম। এক বিবৃতিতে তার আশু সুস্থতা কামনা করেন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page