March 10, 2026, 7:24 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পদ্মা সেতু হয়ে সোয়া ৪ ঘণ্টায় খুলনা থেকে ঢাকায় পৌছাল ট্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঢাকা থেকে খুলনা ও বেনাপোল রুটে নতুন দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মাধ্য দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচলের দ্বার উন্মোচিত হলো।

নতুন ট্রেন দুটির মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা-খুলনা ও রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে। খুলনায় ট্রেনটির উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় খুলনা থেকে যাত্রা শুরু করে জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছায় সকাল ১০টা ১৫ মিনিটে। সে হিসাবে খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে সময় নিয়েছে চার ঘণ্টা ১৫ মিনিট।

এদিকে সকাল ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ রেলের ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ট্রেন দুটির মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে সকাল ৬টায় ছেড়ে ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আর ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে। ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে থামবে।

অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ৩০ মিনিটে বেনাপোল পৌঁছাবে। আর বেনাপোল থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।

ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে থামবে। ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধের দিন সোমবার এবং আসন সংখ্যা ৭৬৮টি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page