April 9, 2026, 11:06 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে বস‌ছে বাংলাদেশ-তুরস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে বস‌ছে বাংলাদেশ-তুরস্ক চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে বস‌ছে বাংলাদেশ ও তুরস্ক। বৈঠ‌কে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। একিন্চি দুই দি‌নের সফ‌রে সোমবার (৬ অক্টোবর) ঢাকায় আস‌ছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানি‌য়ে‌ছেন, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে বাংলাদেশ ও তুরস্কের সম্প‌র্কের সাম‌গ্রিক বিষ‌য়ে আলোচনা হ‌বে। আলোচনায় ব‌্যবসা-বা‌ণিজ‌্য ও প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান‌্য পে‌তে পা‌রে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব‌লেন, আগামী ৭ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের ম‌ধ্যে চতুর্থ ফ‌রেন অ‌ফিস কনসাল‌টেশন হ‌বে। পাঁচ বছর পর দুই দে‌শের স‌চিবরা বৈঠ‌কে বস‌ছে। দুই দে‌শের সম্প‌র্কের সাম‌গ্রিক বিষ‌য়ে আলোচনা হ‌বে।

জানা গে‌ছে, ঢাকা সফরকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে অংশ নেওয়ার পাশাপা‌শি তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করার কথা র‌য়ে‌ছে।

কূটনীতিক সূত্রগু‌লো বল‌ছে, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী ঢাকায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠ‌কে মি‌লিত হ‌বেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page