October 11, 2026, 1:17 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

পরীক্ষামূলক যাত্রায় পদ্মাসেতু পার হয়ে  ভাঙ্গা-মাওয়া রুটে ঘণ্টায় ১২০ কিমি বেগে ছুটল ট্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মাসেতু পার হয়ে  মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত পর্যন্ত স্পিড টেস্ট করার জন্য একটি ট্রেন চারবার আপ-ডাউন করেছে। শুক্রবার সকাল সাড়ে সাতটায় ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশ্যে ট্রেনটির যাত্রা শুরু হয়। প্রথম পর্যায়ে ৬০ কিলোমিটার থেকে চূড়ান্ত পর্বে ১২০ কি.মি. গতিতে ট্রেনটি চালিয়ে রেললাইন পরীক্ষা করা হয়।

এ বিষয়ে পদ্মা রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. শাদমান শাহরিয়া জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার সময় আন্তঃনগর ট্রেন ৬০ কিলোমিটার বেগে ভাঙ্গা থেকে মাওয়া উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার সেই ট্রেনটি সকাল সাড়ে ৯টার সময় মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ৮০ কিলোমিটার বেগে চালানো হয়। এরপর সকাল ১০টা ৪০ মিনিটে ভাঙ্গা থেকে মাওয়া উদ্দেশ্যে ১০০ কিলোমিটার বেগে ছেড়ে যায়। আবার মাওয়া থেকে বেলা সাড়ে ১১টার সময় ভাঙ্গার উদ্দেশ্যে ১২০ কিলোমিটার বেগে ট্রেনটি ট্র্যায়াল রান করানো হয়।

তিনি বলেন, প্রথমে ৬০, তারপর ৮০, তারপর ১০০ ও সর্বশেষ ১২০ কিলোমিটার গতিতে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেনটির ট্রায়াল রান করানো হয়েছে। পরপর দু’দিন এভাবে চালানো হবে। সেনাবাহিনী ও রেল প্রকল্পের সকল প্রকৌশলীরা ট্রেন চলাচল পর্যবেক্ষণ করবেন। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ অক্টোবর সকালে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত উদ্বোধন করবেন।

শাদমান শাহরিয়া আরো জানান, আমরা শনিবার একই ভাবে ৪ বার পদ্মাসেতুর উপর দিয়ে ১২০ কিলোমিটার বেগে ভাঙ্গা- মাওয়া রেলস্টেশন পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালাব। শুক্রবার ও শনিবার পরীক্ষামূলক যাত্রার জন্য বৃহস্পতিবার রাতে ভাঙ্গা রেলস্টেশনে এসে ট্রেনটি পৌঁছায়।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page