September 19, 2026, 6:34 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমবঙ্গে একাধিক কেন্দ্রের ভোট বাতিল ; ২১ মে পুনর্নির্বাচন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন।শনিবার (২ মে) মধ্যরাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্বাচন কমিশন জানায়, গত ২৯ এপ্রিল ওই আসনের একাধিক ভোটকেন্দ্রে গুরুতর অনিয়ম ও নির্বাচনী অপরাধের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৯৪টির বদলে ১৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে।

কমিশন জানিয়েছে, ফলতা আসনে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৮৫টি বুথে ভোটগ্রহণ চলবে।

পুনর্নির্বাচনের ফল ঘোষণা করা হবে ২৪ মে।

এদিকে ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page