October 7, 2026, 1:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমবঙ্গে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাবরি মসজিদ নির্মাণের কাজ

জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাবরি মসজিদ নির্মাণের কাজ। এমনটাই জানিয়েছেন তৃণমূলের সাবেক নেতা এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।

আগামী দুবছরের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হবে বলেও জানিয়েছেন তিনি। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বেলডাঙ্গার বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির বলেন, আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় শুরু হবে কোরআন তেলাওয়াত। ১ হাজার ২০০ মাওলানা, মুফতি হাফেজ দিয়ে কোরআন তেলওয়াত করার পর ১২টা থেকে সাড়ে ১২টার পর মসজিদ নির্মাণের কাজ শুরু হবে।

হুমায়ূন কবির আরও বলেন, আমার জীবন শেষ হয়ে গেলেও আমি মসজিদ নির্মাণের কাজ থামাবো না। আমি বাবরি মসজিদ নির্মাণ করবো বলেছি। আমি বাবরি মসজিদ নির্মাণ করবোই। কারো ক্ষমতা নেই যে, বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করার বিষয়ে বাধা দেবে।

জানা গেছে, এরই মধ্যে বাবরি মসজিদ নির্মাণের জন্য প্রকৌশলীর এবং নির্মাণ শ্রমিক মুর্শিদাবাদে এসে উপস্থিত হয়েছেন। মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাজ সাজ রব পড়ে গেছে।

এছাড়াও মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়ার পরের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নদীয়া জেলার পলাশী থেকে ২৩৫ কিলোমিটার ‘বাবরি যাত্রা’ শুরু করবেন হুমায়ুন কবির। সেই যাত্রা শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উত্তর দিনাজপুর জেলার ইটাহারে গিয়ে শেষ হবে।

তবে এই বাবরি মসজিদ নির্মাণ নিয়ে রাজ্যের রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে। এরই মধ্যে বিশ্ব হিন্দু রক্ষা কমিটি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে ঘোষণা দিয়েছে যে, তারা এই বাবরি মসজিদ হতে দেবে না।

যদিও এ বিষয়ে হুমায়ূন কবির বলেন, হিন্দুদের সঙ্গে আমার কোনো বিরোধিতা নেই। আমি তাদের বিরুদ্ধে কিছু বলতে চাই না। কেউ যদি এগিয়ে এসে বাবরি মসজিদ ভাঙার চেষ্টা করে তবে তারা ব্যাপারটা বুঝতে পারবে।

 



Our Like Page