September 19, 2026, 8:36 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমাদের ডিটারজেন দিয়ে ধুয়ে দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমা দেশগুলোকে ডিটারজেন দিয়ে ধুয়ে দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পুরো বিশ্বকে উদার গণতন্ত্রের নিয়মে থাকার প্রত্যাশা ও ন্যাটোর বেপরোয়া ব্যাপ্তি নিয়ে পশ্চিমের কড়া সমালোচনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বৃহস্পতিবার পোল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) মন্ত্রী পরিষদের বার্ষিক বৈঠকের আগে ল্যাভরভ এই মন্তব্য করেছেন।

রাশিয়ায় সংবাদ সম্মেলনের শুরুতে ল্যাভরভ অভিযোগ করেন, ইউরোপ ও অন্যান্য জায়গায় রাশিয়ার প্রভাব খর্ব করছে পশ্চিম। সেইসঙ্গে তিনি পশ্চিমাদের সামরিক জোট ন্যটোর বেপরোয়া ব্যাপ্তির অভিযোগ করেছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ১৯৯১ সালে ন্যাটোর ১৬ সদস্য ছিল, এখন সদস্য সংখ্যা ৩০। সেইসঙ্গে সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের শেষপর্যায়ে। এ ছাড়া ল্যাভরভ বলেন, তারা রাশিয়াকে ইউরোপের বাইরে রাখতে চায় অন্যদিকে পুরো ইউরোপ তাদের নিয়ন্ত্রণে। পশ্চিম ইউরোপ বা বিশ্বে রাশিয়ার অবস্থান পুনরুদ্ধার করতে না পারার প্রহর গুনছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সরাসরি এই যুদ্ধ চললেও কার্যত রাশিয়ার সঙ্গে পশ্চিমের যুদ্ধ চলছে। পুরো পশ্চিম মিলে যুদ্ধে ইউক্রেনকে তারা সাহায্য করে আসছে। সেইসঙ্গে রাশিয়ার ওপর আরোপ করেছে নজিরবিহীন নিষেধাজ্ঞা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page